Thursday, December 24, 2015

বাউল ও লালন সম্পর্কে কিছু বই ।




বাউল হতে আমরও ইচ্ছা করে । কিন্তু পারি কই । হয়তো দুদিন পিতৃধন রক্ষা করতে পারি তারপর যা হবার তাই হয় । লালন সম্পর্কে কিছু বই পড়ে ভেবেছিলাম একটু  অনুশীলন করে দেখি । বাউলদের কথাগুলো গুরুশিষ্য ছাড়া অন্য কেউ বোঝা কঠিন । আগে বাউল গানের আগামাথা কিছুই বুঝতাম না । এখন বাউল গান শুনলে কিছু বই কাছে রাখি যাতে মাথায় কিছু ঢোকে , নয়তো পণ্ডশ্রম হবে । আমার বাউল গান শোনার সঙ্গী বইগুল হলঃ
১। ওয়াকিল আহমেদ, ২০০২:  লালন গীতি সমগ্র, বইপত্র, ঢাকা ।
২। ড.  মোঃ আবদুল করিম মিয়াঁ, ২০০৯: বাউল-লালন পরিভাষা, নবযুগ প্রকাশনী , ঢাকা ।  
৩। ড. আনোয়ারুল করিম, ২০০৮:  বাউল সাহিত্য ও বাউল গান,  পারিজাত প্রকাশনী , ঢাকা ।
৪। আবুল আহসান চৌধুরী, ২০০৭: লালন সাইয়ের সন্ধানে, পলল প্রকাশনী , ঢাকা ।
বইগুলো আজিজ মার্কেটে পাওয়া যায় । না হলে প্রকাশনা অনুযায়ী বাংলাবাজারে পাওয়া যাবে । কিছু বইয়ের সফটকপি আমার কাছে আছে ।
১। মোবারক হোসেন খান, ২০০৭: লালন সমগ্র,  গীতাঞ্জলী, ঢাকা ।  
২। শ্রীবসন্তকুমার পাল, ২০১১: মহাত্মা লালন ফকির , পাঠক সমাবেশ , ঢাকা ।



https://soundcloud.com/lalongeeti/sets/lalongeeti লিঙ্ক এ চমৎকার কিছু লালন গীতি পাওয়া যায় ।
http://www.lalongeeti.com/music/  এখানেও দারুণ কিছু গান রয়েছে । গানগুলো শোনার আগে ‘বাউল-লালন পরিভাষা’ বইটি পড়ে নিলে দুধে বাতাসা পড়ার মতো হবে ।