Rajib Dhali
Its not over until I win .
Tuesday, February 23, 2016
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনাজালে,
হে ছলনাময়ী।
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে।
এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত;
তার তরে রাখ নি গোপন রাত্রি।
তোমার জ্যোতিষ্ক তা'রে
যে-পথ দেখায়
সে যে তার অন্তরের পথ,
সে যে চিরস্বচ্ছ,
সহজ বিশ্বাসে সে যে
করে তা'রে চিরসমুজ্জল।
বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু,
এই নিয়ে তাহার গৌরব।
লোকে তা'রে বলে বিড়ম্বিত।
সত্যেরে সে পায়
আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে।
কিছুতে পারে না তা'রে প্রবঞ্চিতে,
শেষ পুরস্কার নিয়ে যায় সে যে
আপন ভান্ডারে।
অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে
সে পায় তোমার হাতে
শান্তির অক্ষয় অধিকার। - শেষলেখা- রবীন্দ্রনাথ ঠাকুর
Thursday, December 24, 2015
বাউল ও লালন সম্পর্কে কিছু বই ।
বাউল হতে আমরও ইচ্ছা করে । কিন্তু পারি কই । হয়তো দুদিন পিতৃধন
রক্ষা করতে পারি তারপর যা হবার তাই হয় । লালন সম্পর্কে কিছু বই পড়ে ভেবেছিলাম
একটু অনুশীলন করে দেখি । বাউলদের কথাগুলো
গুরুশিষ্য ছাড়া অন্য কেউ বোঝা কঠিন । আগে বাউল গানের আগামাথা কিছুই বুঝতাম না ।
এখন বাউল গান শুনলে কিছু বই কাছে রাখি যাতে মাথায় কিছু ঢোকে , নয়তো পণ্ডশ্রম হবে ।
আমার বাউল গান শোনার সঙ্গী বইগুল হলঃ
১। ওয়াকিল আহমেদ, ২০০২: লালন গীতি সমগ্র, বইপত্র, ঢাকা ।
২। ড. মোঃ আবদুল করিম
মিয়াঁ, ২০০৯: বাউল-লালন পরিভাষা, নবযুগ প্রকাশনী , ঢাকা ।
৩। ড. আনোয়ারুল করিম, ২০০৮: বাউল সাহিত্য ও বাউল গান, পারিজাত প্রকাশনী , ঢাকা ।
৪। আবুল আহসান চৌধুরী, ২০০৭: লালন সাইয়ের
সন্ধানে, পলল প্রকাশনী , ঢাকা ।
বইগুলো আজিজ মার্কেটে পাওয়া যায় । না হলে প্রকাশনা
অনুযায়ী বাংলাবাজারে পাওয়া যাবে । কিছু বইয়ের সফটকপি আমার কাছে আছে ।
১। মোবারক হোসেন খান, ২০০৭: লালন সমগ্র, গীতাঞ্জলী, ঢাকা ।
২। শ্রীবসন্তকুমার পাল, ২০১১: মহাত্মা লালন
ফকির , পাঠক সমাবেশ , ঢাকা ।
https://soundcloud.com/lalongeeti/sets/lalongeeti লিঙ্ক এ চমৎকার কিছু লালন গীতি পাওয়া যায় ।
http://www.lalongeeti.com/music/ এখানেও দারুণ
কিছু গান রয়েছে । গানগুলো শোনার আগে ‘বাউল-লালন পরিভাষা’ বইটি পড়ে নিলে দুধে
বাতাসা পড়ার মতো হবে ।
Subscribe to:
Posts (Atom)